বগুড়ার কাহালুতে গত রোববার রাতে বাড়িসংলগ্ন দোকান ঘরে আবদুল বাছেত (৭০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। তিনি কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের লহরা পাড়া গ্রামের মৃত বশারতুল্লার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, লহরা পাড়া গ্রামে দীর্ঘ দিন ধরে নারহট্ট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নারহট্ট ইউপির সাবেক চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার গ্রুপ ও নারহট্ট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আবদুর রহিম গ্রুপের মারামারি হত্যা-খুন ও মামলা হামলার ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে এক ব্যক্তিকে আটক করেছে। হক্যাকাণ্ডের বিষয়টি কাহালু থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান নিশ্চিত করেন।



