সিরাজগঞ্জের তাড়াশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির ডিলারদের যোগসাজশে অবৈধভাবে ১৬০ কেজি চাল কেনার সময় যৌথবাহিনীর অভিযানে অধির চন্দ্র ঘোষ (৬২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ মাদরাসা রোড এলাকায় মেসার্স পল্লী ট্রেডার্সের সামনে এ ঘটনাটি ঘটে।
এ বিষয়ে রায়গঞ্জ নিমগাছি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান বলেন, টিসিবি পণ্য কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে বিতরণ করার সময় জেলা এনএসআই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নেয়া হয়েছে।



