আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গত রোববার দুপুরে পূজামণ্ডপে নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, ভাণ্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আ: হাই হাওলাদার, সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমির হোসাইন, সেক্রেটারি মাওলানা মোফাজ্জেল হোসেন, জাতীয় পার্টির সদস্যসচিব আতিকুল ইসলাম উজ্জ্বল, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা গোলাম সরওয়ার জোমাদ্দার, ইসলামী আন্দোলনের সভাপতি বাদশা জোমাদ্দার, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলাবাহিনীর প্রতিনিধিরা।