ময়মনসিংহের ভালুকায় বিএনপির একাংশের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির পুরনো বাসস্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ ভালুকা বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এসে স্বারকলিপি প্রদান করে।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের গুম-খুনের সহযোগী আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক কারবারি, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে উপজেলা, পৌর বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।