কুষ্টিয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার রাত ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন, ‘বাংলাদেশী জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাক্সিক্ষত প্রাণহানিকারক পরিস্থিতি থেকে নিরাপদ থাকতে অবৈধভাবে অথবা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’