সিরাজগঞ্জের তাড়াশে নাশকতার মামলায় দেশিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছেন র্যা ব-১২। গত বুধবার উপজেলার দেশিগ্রাম ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাককে আটক করা হয়। তার সাথে আরো আটক করা হয়েছে দেশিগ্রাম ইউনিয়ন ইউপি সদস্য মো: সাদ্দাম হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামকে।