কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সমন্বিত গুচ্ছ পরীক্ষার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৭ অক্টোবর। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্ল¬াস ২৭ অক্টোবর শুরু হবে এবং কোটার ফলাফল ৩ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এবং শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সব ইউনিটের কোটার সাক্ষাৎকার আগামী ৬ এবং ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদ জমা দিতে হবে। এ ছাড়া ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
কোটার ফলাফলের বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার মুজিবুর রহমান বলেন, সব ধরনের কোটা বাতিল করা হয়েছে। তবে পোষ্য কোটা এখনো বহাল থাকায় কোটার সাক্ষাৎকার নেয়া হবে।