শিক্ষক হত্যার জের ধরে উত্তপ্ত খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়ে আসছে। তবে লাশ নিয়ে মিছিল হবে এমন গুজব রটানোর কারণে গতকাল খাগড়াছড়ির প্রধান হাটের দিন হলেও বাজারে পাহাড়ি লোকজনসহ তাদের উৎপাদিত পণ্য নিয়ে মানুষের উপস্থিতি ছিল খুবই কম। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মানুষের মধ্যে উৎকণ্ঠা আতঙ্ক রয়েছে। খাগড়াছড়ি সদরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর পর্যাপ্ত টহল রয়েছে।
গতকাল খাগড়াছড়ি বাজার ঘুরে দেখা গেছে অন্যান্য হাটবারের তুলনায় কম সংখ্যক লোক হাটে এসেছেন। পাহাড়িদের উপস্থিতি একেবারেই কম। পানখাইয়াপাড়া সড়কের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। ক্রেতার সংখ্যা কম হওয়ায় অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা।
খাগড়াছড়ি বাজারের ফল ব্যবসায়ী ও তরিতরকারি বিক্রি করতে আসা পাহাড়িরা জানান, সহিংসতার পর থেকেই মানুষের মধ্যে অতঙ্ক আর ভয়। স্বনির্ভর, কৃষি গবেষণা এলাকায় পাহাড়ি উৎপাদনকারীদের খাগড়াছড়ি বাজারে আসতে বাধা দেয়া হয় এবং সেখানেই অস্থায়ী হাট বসানোর অভিযোগ পাওয়া গেছে। খাগড়াছড়ি সদরের মূল হাটে মানুুষজন কম।
খাগড়াছড়ি থেকে সব সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিভিন্ন বিষয়ে গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে। গুজবের কারণেই মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক
শিক্ষক হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি
শিক্ষক হত্যার জের ধরে উত্তপ্ত খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়ে আসছে। তবে লাশ নিয়ে মিছিল হবে এমন গুজব রটানোর কারণে গতকাল খাগড়াছড়ির প্রধান হাটের...



