আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা: মাহবুবুর রহমান লিটন। গত বৃহস্পতিবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর রায়ের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, আনিসুজ্জামান মৃধা, আব্দুল আওয়াল ফরাজী, জিয়াউল হাসান জামিল, হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাস, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণব আচার্য, ত্রিশাল কেন্দ্রীয় মন্দিরের সভাপতি নিতায় রায়, আশুতোষ চন্দ্র কর্মকার প্রমুখ।