কোহিনূর আক্তার কনা (১৩) ও বাক প্রতিবন্ধী নাবিল রহমান (৫)। নাছিমা আক্তারের দুই সন্তানই থ্যালাসেমিয়ায় আক্রান্ত। কোহিনূর স্থানীয় হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। ওদের বাবা ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর গ্রামের কেরামত আলী চা ও পান বিক্রি করে সংসার চালান। মা নাছিমা আক্তার গৃহিণী। বর্তমানে তাদের দুই সন্তান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
শিশু দুইটির মা নাছিমা আক্তার গত মঙ্গলবার সকালে ভালুকা প্রেস ক্লাবে এসে তার অসহায়ত্বের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তার মেয়ের চিকিৎসার জন্য গত ১০ বছরে প্রায় ১৫ লাখ টাকা খরচ হয়েছে। সহায় সম্বল সব শেষ হয়ে গেছে। ডাক্তার জানিয়েছেন, অপারেশন করা হলে তার দুই সন্তানই সুস্থ হয়ে উঠতে পারে। এতে তাদের প্রায় ২০ লাখ টাকা লাগতে পারে। কিন্তু এতো টাকা জোগার করা কোনোভাবেই যে তাদের পক্ষে সম্ভব নয়।
তাই, সন্তানদের মা নাছিমা আক্তার সরকারের প্রধান উপদেষ্টাসহ দেশের সবার কাছে সাহায্য কামনা করছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : ন্যাশনাল ব্যাংক, ভালুকা শাখা, হিসাব নম্বর- ১১০০০০৩৬৫২৬৪৬, আছিমা আক্তার, বিকাশ ও নগদসহ যোগাযোগ নম্বর- ০১৭৫৮৮৫৭৩৫২।
ষ



