দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও নিবন্ধিত অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে সাতকানিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক সংগ্রাম ও এনটিভি প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে আহ্বায়ক, নয়া দিগন্ত প্রতিনিধি মনজুর আলমকে যুগ্ম আহ্বায়ক ও জিটিভি প্রতিনিধি হারুন অর রশিদকে সদস্যসচিব করা হয়।
গত মঙ্গলবার সাতকানিয়ার কেরানীহাটে সাতকানিয়া প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক প্রথম আলো প্রতিনিধি মামুন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।



