ভারতের মহারাষ্ট্রে রামগীরি মহারাজ এবং বিজেপি নেতা নিতেশ নারায়ণ রান মহানবী হযরত মুহাম্মদ সা:কে নিয়ে কটূক্তি করায় তাদের মৃত্যুদণ্ডের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গত শনিবার সকালে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
পঞ্চগড় জেলাবাসীর ব্যানারে মানববন্ধনে অংশ নেন ঢাকার রাজারবাগ দরবার শরিফের অনুসারীসহ বিভিন্ন শ্রেণির মানুষ। বক্তব্য রাখেন দরবার শরিফের অনুসারী জাহাঙ্গীর আলম, আলী আকতার, আজিজার রহমান, রুবেল ইসলাম প্রমুখ।



