ঢাকার দোহার উপজেলায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার।
জানা যায়, বিভিন্ন অনিয়মের অভিযোগে কলেজটির অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় রোববার সকাল পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকে। এ সময় খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুন খান ঘটনাস্থলে গিয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সাথে কথা বলার পর অধ্যক্ষ অজয় কুমার সহকারী কমিশনারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। তবে পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান জানান, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অজয় কুমার তিনি কলেজ থেকে পদত্যাগ করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
দোহারে অধ্যক্ষের পদত্যাগ
ঢাকার দোহার উপজেলায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন মালিকান্দা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার।জানা যায়, বিভিন্ন অনিয়মের অভিযোগে কলেজটির অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে...



