কক্সবাজারের পেকুয়ায় চিংড়ি ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো পেকুয়া সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে আবু বক্কর (৬) ও নজরুল ইসলামের ছেলে নাজেম উদ্দিন (৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই বলে জানা যায় ।
নিহতের স্বজনরা জানান, দুপুরের পর শিশু আবু বক্কর ও নাজেম একসাথে খেলা করছিল। পরে তারা বাড়ির পাশের একটি চিংড়ি ঘেরে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নাজেম উদ্দিনকে বাড়ির পাশে চিংড়ি ঘেরের পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ সময় অপরজনকেও পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সদর ইউপি সদস্য মো: মানিক দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।



