চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় জীবননগর সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আতিয়ার রহমানকে (নয়াদিগন্ত) সভাপতি ও ফয়সাল মাহাতাব মানিককে (যুগান্তর) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এর আগে মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগের কমিটি বিল্প্তু ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে চাষী রমজান (দৈনিক নবচিত্র) সহ-সভাপতি, মুতাছিম বিল্লাহ (কালবেলা) যুগ্ম-সাধারণ সম্পাদক, আসিম সাঈদ (বাংলাদেশ বার্তা) দফতর সম্পাদক, বশির আহমেদকে (দৈনিক পশ্চিমাঞ্চল) অর্থ সম্পাদক, আমিনুর রহমান নয়ন (দৈনিক আজকের বসুন্ধরা) সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, ফেরদৌস ওয়াহিদ (বার্তা ২৪) প্রচার, প্রকাশনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।



