রাজৈর উপজেলার আলমদস্তার গ্রামের রাস্তার পাশের ডোবার পানি থেকে গতকাল মঙ্গলবার সকালে রবিউল মৃধা (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। রবিউল আলমদস্তার গ্রামের মৃত ওহাব মৃধার ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ডে কাজ করতেন।
রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, মৃতের গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তার পকেটে মোবাইল ও মানিব্যাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



