চাঁদপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। গত সোমবার রাত ৮টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় ফয়সল শপিং কমপ্লেক্সে বৈশাখী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন। শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ বেলায়েত হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, তমাল কুমার ঘোষ প্রমুখ।