লালমনিরহাট নির্বাহী ম্যাজিস্টেট তাবাসসুম তাপসী উর্মীর স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশীলসমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আলেম ওলামা, পেশাজীবী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
স্মারকলিপিতে তিনটি দাবি উল্লেখ করা হয়। দাবিগুলো হলো : উর্মীকে স্থায়ী বহিষ্কার, রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, উর্মীর কর্মকাণ্ডে সহায়তাকারী ও ষড়যন্ত্রকারী ব্যক্তিদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসা।