বরিশালের উজিরপুরে এনজিও খুলে প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী কয়েক শ’ নারী-পুরুষ।
গতকাল মঙ্গলবার উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে এনজিওর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা অভিয়োগ করেন, এনজিও মালিক জিহাদ মোর্শেদ সজল তার কিছু সহযোগীকে নিয়ে অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছে থেকে কোটি টাকা আত্মসাৎ করেন। বেশ কিছুদিন এনজিও পরিচালনা করার পর সজল তার অফিস বন্ধ করে লাপাত্তা হয়ে যান।
এ বিষয়ে অভিযুক্ত এনজিওর মালিক জিহাদ মোর্শেদ সজল বলেন, আমাকে সুযোগ দিলে সব গ্রাহকের টাকা পরিশোধ করব।
উপজেলা সমবায় কর্মকর্তা মো: রিয়াদ খান জানান, বিষয়টি তার জানা নেই। তবে তদন্তসাপেক্ষে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন জানান, এনজিওর মালিক জিহাদকে নোটিশ প্রদান করা হবে।



