গাজীপুরের এক কোল্ডস্টোরেজ থেকে ৮৩৬ বস্তা কাঁচামরিচ উদ্ধার করা হয়েছে। এ সময় কোল্ডস্টোরেজের ম্যানেজারকে অর্থদণ্ড করা হয়। সেই সাথে জব্দকৃত কাঁচামরিচগুলো বুধবারের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।
সদর উপজেলার জয়দেবপুর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তার গ্রিন গোল্ড পলেস্টার নামের কোল্ডস্টোরেজ থেকে কাঁচামরিচগুলো উদ্ধার করা হয়। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গাজীপুরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম।



