বরিশালের বানারীপাড়ার বিশারকান্দিতে বজ্রপাতে পপি মন্ডল (২২) নামের একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার সময় বিশারকান্দির পপি মন্ডল রান্না ঘড়ে বসে ছিলেন।

নিহত পপি মন্ডল বিশারকান্দির চিত্ত মন্ডলের মেয়ে।

জানা যায়, ওই সময় রান্না ঘড়ের টিনের চালার ওপর বজ্রপাত পড়লে সাথে সাথে তার মৃত্যু হয়। বজ্রপাতে মৃত্যু পপি মন্ডল একটি ছেলে সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন।