চট্টগ্রামের কাপ্তাই উপজেলা সদর বরইছড়িতে গতকাল ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান ও একটি সিএনজি অটোরিকশা সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। এতে নগদ টাকা, মূল্যবান মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা জানান। আগুনে তাহেদুল ইসলামের ফার্মেসি, সুলতান মাহমুদের গাড়ির ওয়ার্কশপ ও চাকার দোকান, আবদুর রহিমের চায়ের দোকান, মোস্তাফিজুর রহমান মুন্নার কম্পিউটার দোকান, মোহাম্মদ ইব্রাহিমের টেইলার্স দোকান, আবদুর রহমানের কম্পিউটার দোকান, সাদ্দাম হোসেনের মুদি দোকান, মোহাম্মদ রানার ফার্নিচারের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সামনে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও কাপ্তাই থানা পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মিভূত অর্ধকোটি টাকার ক্ষতি
চট্টগ্রামের কাপ্তাই উপজেলা সদর বরইছড়িতে গতকাল ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান ও একটি সিএনজি অটোরিকশা সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। এতে নগদ টাকা, মূল্যবান মালামালসহ প্রায়...



