বগুড়া জেলা বিএনপি ঘোষিত অক্টোবর মাস সাংগঠনিক মাস উপলক্ষে কাহালু উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গত বুধবার বিকেলে কাহালু সরকারি ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাবেক বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বক্তব্য দেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সাবেক এমপি কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাংগঠনিক সম্পাদক শহিদুন নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সভানেত্রী শাহাজাদী লায়লা আরজুমান্দ, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমুখ।