নাটোরের গুরুদাসপুরে সর্বহারা পরিচয়ে তিন ব্যক্তির বাড়িতে চিঠি পাঠিয়ে ১৫ লাখ টাকা দাবির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গত মঙ্গলবার বাড়ির গেটের ভেতরে খাম ভর্তি চিঠি পান গুরুদাসপুর শহরের রোজী মোজাম্মেল মহিলা কলেজ সংলগ্ন এলাকার তিন বাসিন্দা। এ ঘটনায় নাজিরপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক উত্তম কুমার কুণ্ডু ও ব্যবসায়ী সোহেল আনোয়ার গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। অপরজন মকিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরকার ওই চিঠি পাওয়ার পর থেকে পরিবারসহ বেশ আতঙ্কিত।
‘সর্বহারা’ শিরোনামে চিঠিতে লেখা হয়েছে, ‘আশা করি মহান আল্লাহর দয়ায় দোতলা বাড়ি, ছেলে, বউ সব মিলিয়ে ভালো। আমরা ভালো নাই। আপনি পাঁচ দিনের মধ্যে পাঁচ লাখ টাকার ব্যবস্থা করে রাখবেন। তা না হলে আপনার ছেলেকে জবাই করে মাথা পাঠিয়ে দিবো আপনার বাসায় (সর্বহারা)।’
অধ্যাপক উত্তম কুমার কুণ্ডু জানান, ‘সকালে ঘুম থেকে উঠে বাড়ির গেটে একটি খাম দেখতে পেয়ে খুলে দেখেন সর্বহারা শিরোনামে একটি চিঠি তাকে ও তার পরিবারকে কেন্দ্র করে পাঁচ লাখ টাকা দাবি করেছে। না দিলে ছেলেকে মেরে ফেলবে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।’
ব্যবসায়ী সোহেল আনোয়ার জানান, ‘তিনি চিঠি পাওয়ার পরপরই থানা পুলিশকে অবগত করে এর সুষ্ঠু সমাধান চেয়েছেন।’
প্রধান শিক্ষক বাবুল সরকার জানান, ‘চিঠি পাওয়ায় তিনি ও তার পরিবার আতঙ্কিত। তার কাছেও পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে।’
এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘সর্বহারা কোথাও নেই। হয়তো কোনো মাদকসেবীরা এ কাজ করেছে। দুইজন এ সংক্রান্ত বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি অতি দ্রুত এদের চক্রকে গ্রেফতার করবে পুলিশ।’
গুরুদাসপুরে সর্বহারা পরিচয়ে চিঠি, এলাকায় আতঙ্ক
নাটোরের গুরুদাসপুরে সর্বহারা পরিচয়ে তিন ব্যক্তির বাড়িতে চিঠি পাঠিয়ে ১৫ লাখ টাকা দাবির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গত মঙ্গলবার বাড়ির গেটের ভেতরে খাম ভর্তি...



