ময়মনসিংহের ভালুকায় সিএনজিচালিতঅটোরিকশা, ব্যাটারিচালিতঅটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সুফিয়া খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এত গুরুতর আহত হয়েছে আরো পাঁচজন।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার রাংচাপড়া ভালুকা ফিডমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন জহিরুল ইসলাম (২৫), সাহেব আলী (৭০), রনি মিয়া (২৫), পারভীন (৪৫) ও সুরাইয়া (৩৫)। তাদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর কাশেম জানান, আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে সিএনজিচালিতঅটোরিকশার এক নারী যাত্রীর মৃত্যু হয়। আহত অন্য যাত্রীদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



