নওগাঁর আত্রাইয়ে খালে মাছ ধরার সময় বজ্রপাতে রায়হান আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে বাড়ির পাশে উদয়পুর খালে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
রায়হান উপজেলার বিশা ইউনিয়নের ক্ষুদ্রবিশা গ্রামের সাদেক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গছে, শুক্রবার ভোরে রায়হান আলী বাড়ির পাশে উদয়পুর খালে বৃষ্টিতে মাছ ধরছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।



