দুুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের সহযোগিতায় বরিশালের গৌরনদী উপজেলার ৮২টি ও আগৈলঝাড়া উপজেলার ১৭১টি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আবদুল্লাহ খান, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমীন সুলতানা রাখী, গৌরনদী মডেল থানার ওসি মো: ইউনুস মিয়া, আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুসভাঙ্করসহ অন্যরা শুক্রবার দু’টি উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।