যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর রহমান (৩৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার চাঁদপাড়া গ্রামের চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। শাহিনুর নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আবু বক্করের ছেলে।
চাঁদপাড়া গ্রামের মেম্বার আবু সালাম জানান, ঘটনার দিন শাহিনুর ফাঁসতলা বাজার এলাকায় নতুন বাড়ি তৈরির কাজ করার সময় সাইড লাইন নেয়া বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে তাকে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



