বগুড়ায় হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টি সভাপতিসহ আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ১৩২ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বগুড়া শহরতলীর আকাশতারা গ্রামের জেল্লাল ফকিরের ছেলে আবদুল মজিদ বাদি হয়ে ১১ অক্টোবর সদর থানায় ওই মামলা দায়ের করেন। বাদি তার এজাহারে অভিযোগ করেছেন যে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আসামিরা শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ জুলাই দুপুরে বগুড়া শহরের কাঁঠালতলা এলাকায় আগ্নেয়াস্ত্র, ককটেল ও পেট্রোল বোমা নিয়ে ছাত্র-জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন। তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয়।
বগুড়ায় হাসিনা , কাদেরসহ ১৩২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা
বগুড়ায় হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টি...



