বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের সাবেক কার্যনির্বাহী সদস্য মিনহাজুল ইসলামকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
মিনহাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি মাস্টার্সে অধ্যয়নরত।
বহিষ্কারের কারণ জানতে চাইলে মিনহাজুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে আমাকে এ বিষয়ে অভিহিত করেনি। আর আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো সব উদ্দেশ্যেপ্রণোদিত ও ভিত্তিহীন।



