চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে গতকাল রোববার ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজারে তিনজন ইলিশ বিক্রির করার সময় আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। পরে নিষিদ্ধ সময়ে পুনরায় ইলিশ বিক্রি করবে না এমন শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
জব্দকৃত ১৮৮ কেজি ইলিশ মাছ ফরিদগঞ্জের বিভিন্ন মাদরাসা ও এতিমখানা এবং চাঁদপুর সদরের সরকারি শিশু পরিবারে বিতরণ
করা হয়।