লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা: এজেএম সাদেকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী।
নির্বাহী পরিচালক মো: ইসমাঈলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, ওসি আরিফুর রহমান, সাবেক নির্বাহী পরিচালক ফজলুল হক আজাদ। এতে বক্তব্য দেন, হাসপাতালের ভাইস চেয়ারম্যান চমেকের সহযোগী অধ্যাপক ডা: মাহমুদুর রহমান, সার্জারি বিশেষজ্ঞ ডা: এয়াকুব হোসেন, ম্যানেজিং ডিরেক্টর ডা: মোহাম্মদ জামাল হোসেন, ডিরেক্টর ডা: মুহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ।