রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী রেলস্টেশনের উত্তর দিকে লালমনি এক্সপ্রেস ট্রেন ৭৫১ এর ধাক্কায় এক বৃদ্ধা নারী মারা গেছেন।
গেটকিপার গোলাম মোস্তফা জানান, গতকাল সকালে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি চৌধুরানী রেলস্টেশনের উত্তর দিকে আসলে লাইনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা (৬০) ওই বৃদ্ধা ট্রেনে ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়ে মারা যান। বৃদ্ধার শরীর ছিন্ন ভিন্ন হওয়ায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।