কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনের কক্সবাজারের চকরিয়া উপজেলার চুনতি এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ডুলাহাজারা সাফারি পার্কে হাতিটির মৃত্যু হয়।

জানা গেছে, গত রোববার রাতে চুনতি এলাকায় ট্রেনের সাথে ধাক্কা লাগে ছিটকে পড়ে বন্যহাতিটি। এতে হাতিটি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত হাতিটিকে উদ্ধার করে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকরা হাতিটির চিকিৎসা শুরু করেন।

মঙ্গলবার হাতিটির মৃত্যু হয় বলে নিশ্চিত করে সাফারি পার্কের কর্মরত চিকিৎসক জুলকার নায়িম জানান, আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।