রংপুরের পীরগাছায় অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে কান্দি ইউনিয়নের শিমুলতলী বাজারের মতিয়ার মেম্বারের বাড়ির পাশে রাস্তায় এ ঘটনা ঘটে।
পীরগাছা থানা সূত্রে জানা গেছে, ‘নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মনির নামের একজন জানিয়েছেন, উনার নাম মহির। পীরগাছার অনন্তরাম বড়বাড়ির রাঙ্গা হাজির বাড়ির পাশে উনার বাড়ি।’



