বগুড়ায় বজ্রপাতে মরিচ ক্ষেতেই সুলতান নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুলতান সরকার (৩৫) ওই এলাকার মরহুম সামেদ আলীর ছেলে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, সকালে নিজের মরিচ ক্ষেতে কাজ করছিলেন সুলতান সরকার। কাজ করার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।



