মৃত যমজ দুই শিশু প্রসবের ১১ ঘণ্টা পর এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম রুমা আক্তার (২৮)। ঘটনাটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া মরিয়মনগরের রশিদিয়া গ্রামে।
জানা যায়, উপজেলার মরিয়মনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের গাজী দক্ষিণ রশিদিয়া পাড়ার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ ইসমাইলের স্ত্রী গর্ভবর্তী রুমা আক্তারকে গত শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে মৃত যমজ দুই শিশুর জন্ম হয়। এর প্রায় ১১ ঘণ্টা পর রোববার ভোর পাঁচটায় চিকিৎসাধীন অবস্থায় প্রসূতি মায়েরও মৃত্যু ঘটে।
প্রবাসী ইসমাইলের চাচাতো ভাই রবিউল বলেন, জন্ম নেয়া সদ্য দুই শিশু ও মায়ের মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।