বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বাউবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাউবির প্রতিষ্ঠাতা ভিসি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এম শমশের আলী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন।
ড. এম শমশের আলী বাউবি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ ও ইতিহাস নিয়ে স্মৃতিচারণ করে বলেন, অনলাইন যোগাযোগের মাধ্যমে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও যুগোপযোগী সিলেবাস তৈরি করে বাউবি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, যে দর্শনের ওপর ভিত্তি করে ১৯৯২ সালে বাউবি প্রতিষ্ঠিত হয়েছিল তা যেন অক্ষুণœ থাকে।
সভাপতির বক্তব্যে ভিসি এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাউবিকে এগিয়ে নিতে আমি বেশ কয়েকটি সমস্যা চিহ্নিত করেছি। এগুলো সমাধানের মাধ্যমে বাউবি নিশ্চয়ই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমি মনে করি।
এ সময় জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বাউবির আহত চার শিক্ষার্থীর হাতে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকার চেক তুলে দেয় বাউবি কর্তৃপক্ষ।
বাউবির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বাউবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভিসি...



