ভোলার লালমোহনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের ওপর আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার লালমোহন প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
দৈনিক সংগ্রামের লালমোহন উপজেলা প্রতিনিধি মাহাবুব আলমের সভাপতিত্বে ও দৈনিক সংবাদ লালমোহন উপজেলা প্রতিনিধি শাহীন কুতুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, লালমোহন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হক, লালমোহন থানার ওসি তদন্ত মাসুদ আলম হাওলাদার, লালমোহন প্রেস ক্লাব আহ্বায়ক সোহেল আজীজ শাহীন, প্রেস ক্লাব সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার প্রমূখ।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্য থেকে রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন এস বি মিলন, জহিরুল হক সেলিম, জাহিদুল ইসলাম দুলাল প্রমূখ।
লালমোহনে রুহুল আমীন গাজীর স্মরণে দোয়া
ভোলার লালমোহনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের ওপর আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার...



