চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার আনসারবাড়ীয়া স্টেশনের অদূরে একটি তেলবাহী ট্রেনের আটটি খালি বগিসহ লাইনচ্যুত হয়ে যাওয়ায় সৈয়দপুর-পারবতীপুর-টু খুলনা রুটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যাত্রী সাধারণ চরম ভোগান্তির শিকার হন। পরবর্তীতে ১১ ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
আনসারবাড়ীয়া ট্রেন স্টেশন সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে একটি খালি তেলবাহী ট্রেন খুলনার উদ্দেশে যাওয়ার পথে আনসারবাড়ীয়ার অদূরে ট্রেনটির আটটি খালি বগি লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রেন স্টেশন এলাকায় পৌঁছেন। পরবর্তীতে গতকাল সকাল ৮টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তাদের ১১ ঘণ্টা চেষ্টার পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ট্রেনের বগি কী কারণে লাইনচ্যুত হয়েছে তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আনসারবাড়ীয়া স্টেশনে ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার আনসারবাড়ীয়া স্টেশনের অদূরে একটি তেলবাহী ট্রেনের আটটি খালি বগিসহ লাইনচ্যুত হয়ে যাওয়ায় সৈয়দপুর-পারবতীপুর-টু খুলনা রুটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ...



