চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপি’র আহ্বায়কসহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার রাতে উপজেলার টরকী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পৌর বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র সদস্য ফরহাদ শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু ও যুবদল কর্মী সজীব শরীফ।
গৌরনদী মডেল থানার ওসি মো: ইউনুস মিয়া জানান, টরকী বন্দরের টেলিকম ব্যবসায়ী এস এম জামিল হাসান মিঠু সিকদার নামে এক ব্যবসায়ী মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করেন। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
চাঁদা দাবিতে ব্যবসায়ীকে মারধর
গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কসহ গ্রেফতার ৪
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপি’র আহ্বায়কসহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার রাতে উপজেলার টরকী এলাকা থেকে তাদের গ্রেফতার...



