যশোরের চৌগাছায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় শওকত আলী (৩২) নামের এক বিএনপি কর্মী খুন হয়েছে। গত মঙ্গলবার উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে আরো তিনজন। নিহত শওকত আলী পুড়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও সুকপুকুরিয়া ইউনিয়ন শাখার বিএনপির কর্মী। এ ঘটনায় নিহতের চাচা মিজানুর রহমান বাদি হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আহতরা হলেন- একই গ্রামের আওয়ামী লীগ কর্মী কিয়াম উদ্দীনের ছেলে শনু মিয়া (৩৫) তার ভাই ইউসুফ আলী (৩০) ও মৃত ওসমান আলীর ছেলে মুখতার হোসেন (৪০)।
স্থানীয়রা আহত শওকত আলীকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চৌগাছা সরকারি হাসপাতলে নেন। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: সাইদুর রহমান ইমন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। ঢাকায় চিকিৎসারত অবস্থায় বুধবার ভোরেই শওকত আলীর মৃত্যু হয়। এ দিকে শওকত আলীর মৃত্যুর খবর পেয়ে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি আহত আওয়ামী লীগ কর্মীরা পালিয়ে যায়।
মামলার নথি ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পুড়াপাড়া মোল্যা পাড়ার মিজানুর রহমানের বাড়ির পাশ দিয়ে একটি ইটের সলিং রাস্তা নির্মাণকাজ চলছিল। রাস্তাটি দেখভাল করছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা কামাল হোসেন। রাস্তায় ইটের গাঁথুনির নিচে বালুর পরিমাণ কম দেয়া হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান। এতে বাগি¦তণ্ডা হয় কামাল হোসেনের সাথে। পরে আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের নেতৃত্বে কিয়াম উদ্দীনের ছেলে শনু মিয়া, ইউসুফ আলী, সোহরাব হোসেন, আইজেল উদ্দীনসহ ১০-১২ জন মিজানুর রহমান ও তার লোকজনের ওপর বাঁশের লাঠি, রড ইত্যাদি নিয়ে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা বিএনপি কর্মী নজরুল ইসলামের বাড়িতে গিয়ে হামলা করে। তারা নজরুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় তার ভাতিজা বিএনপি কর্মী শওকত আলী বাধা দিলে তাকেও রড দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে জখম করে। এ ঘটানয় শওকত আলীর চাচা বিএনপি নেতা মিজানুর রহমান বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দোষীদের আটকের চেষ্টা চলছে।
চৌগাছায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি কর্মী খুন
যশোরের চৌগাছায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় শওকত আলী (৩২) নামের এক বিএনপি কর্মী খুন হয়েছে। গত মঙ্গলবার উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।...



