নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ আবুল হাসান স্বজনের (২৫) লাশ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো: রাহাত উজ জামানের উপস্থিতিতে প্রায় আড়াই মাস পর বন্দর উপজেলার নবীগঞ্জ বাগ-ই জান্নাত করবস্থান থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত স্বজন বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের জাকির হোসেনের ছেলে।
নিহতের বড় ভাই অনিক বলেন, গত ৫ আগস্ট চাষাঢ়ার ল্যাবএইড মোড়ে স্বজন গুলিবিদ্ধ হলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। ময়নাতদন্ত শেষে আজকেই আবার দাফন করা হবে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক ফরিদ আহম্মদ বলেন, ‘মামলার তদন্তের জন্য আজকে লাশটি উত্তোলন করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত দু’জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বন্দরে আন্দোলনে নিহত স্বজনের লাশ উত্তোলন
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিতে নিহত শহীদ আবুল হাসান স্বজনের (২৫) লাশ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার...



