চার বছর ধরে বন্ধ পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প কারখানা পঞ্চগড় চিনিকল চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আখচাষিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মিলটি চালুর দাবিতে মিল গেট বাজারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের দুই পাশে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
পঞ্চগড় আখচাষি সমিতির আয়োজনে মানববন্ধনে আখচাষি, মিলের শ্রমিক কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী, বণিক সমিতি, শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি, জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
মানববন্ধনে জাগপার মুখপাত্র ও কেন্দ্রীয় জাগপার সহ-সহাভাতি আল রাশেদ প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আখচাষি সমিতির সভাপতি আব্দুল আজিজ, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ভারত ও এস আলম গ্রুপকে সুবিধা দিতেই পঞ্চগড় সুগার মিলসহ ৬ মিল বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার।
পঞ্চগড় চিনিকল চালুর দাবিতে মানববন্ধন
চার বছর ধরে বন্ধ পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প কারখানা পঞ্চগড় চিনিকল চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আখচাষিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গতকাল বৃহস্পতিবার দুপুরে...



