জাফলংয়ে পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার সুযোগ দানের মানববন্ধনে পরিবেশ অধিদফতরের দায়ের করা দু’টি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মামলার পলাতক আসামিরা। গত বুধবার জাফলংয়ের মামার বাজার পয়েন্টে অনুষ্ঠিত কর্মসূচিতে মামলা দু’টি প্রত্যাহারের দাবি জানান তারা।
জাফলংয়ে শত কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় গোয়াইনঘাট থানায় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক বদরুল হুদা বাদি হয়ে ৯২ জনকে আসামি করে একটি ও পরিবেশ আদালতে অধিদফতরের পরিদর্শক মামুনুর রশিদ ২২ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলার আসামিরা প্রকাশ্যে জাফলংয়ে পাথর কোয়ারি সচলের নাটক সাজিয়ে পরিবেশ অধিদফতরের দায়ের করা মামলার বিরুদ্ধে প্রতিবাদ করছে।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, এ দু’টি মামলা পরিবেশ অধিদফতর নিজেরাই তদন্ত করবে।
মানববন্ধনে বক্তব্য দেন, পলাতক আসামি গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বহিষ্কৃত বিএনপি নেতা শাহ আলম স্বপন, পলাতক আসামি পদবঞ্চিত বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খায়রুল ইসলামসহ জাফলংয়ের অর্ধশতাধিক ব্যবসায়ী, শ্রমিক ও সামাজিক সংগঠনের সভাপতি-সম্পাদকরা। এখানে বেশির ভাগই পরিবেশ অধিদফতরের মামলার আসামি।
পাথর কোয়ারি সচলের দাবি
জাফলংয়ে পলাতক আসামিদের উপস্থিতিতে মানববন্ধন
জাফলংয়ে পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করার সুযোগ দানের মানববন্ধনে পরিবেশ অধিদফতরের দায়ের করা দু’টি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মামলার পলাতক আসামিরা। গত বুধবার...



