কক্সবাজার শহরে একটি অপরাধী চক্রের টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব। সেখান থেকে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার শহরের পুরাতন জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ে এ অভিযান চালানো হয়। বিষয়টি জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো: কামরুজ্জামান।
আটকরা হলেন, কক্সবাজার শহরের ঘোনারপাড়ার বান্টু দাশের ছেলে উজ্জ্বল দাশ এবং একই এলাকার মৃত বিমল দে’র ছেলে উৎপল দে, মৃত দুলাল ধরের ছেলে বিধান ধর ও কাজল রুদ্রের ছেলে অন্তর রুদ্র। কামরুজ্জামান বলেন, শহরের পুরাতন জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ের পরিত্যক্ত একটি ঘরকে আস্তানা হিসেবে ব্যবহার করে দুর্বৃত্তদের একটি দল দীর্ঘদিন ধরে পর্যটকসহ সাধারণ মানুষকে জিম্মি, অপহরণ, ছিনতাই ও মুক্তিপণ আদায় করছিল। এ ধরনের একটি তথ্যের ভিত্তিতে র্যাব মঙ্গলবার মধ্যরাতে অপরাধী চক্রের আস্তানায় অভিযান চালায়। র্যাব সদস্যরা আস্তানাটি ঘিরে ফেললে ৬-৭ সন্ত্রাসী দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে চারজনকে আটক করা হয়।
পরে আস্তানাটি তল্লাশি চালিয়ে ১টি কিরিচ দা, ৩টি ছুরি, ২টি প্লাস্টিকের লাঠি, একটি লম্বা রশি ও ৩টি চোরাই মোবাইল ফোন পাওয়া যায়। র্যাবের এ কর্মকর্তা বলেন, আটকদের স্বীকারোক্তি নেয়া হয়েছে। তারা জানায়, কক্সবাজার শহরে দীর্ঘদিন ধরে পর্যটকসহ সাধারণ মানুষকে টার্গেট করে মোবাইল ও নগদ টাকা লুট এবং জিম্মি করে মুক্তিপণ আদায় করত তারা। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজারে অপরাধী চক্রের টর্চার সেলের সন্ধান
কক্সবাজার শহরে একটি অপরাধী চক্রের টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব। সেখান থেকে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার শহরের পুরাতন জাদিরাম...



