নীলফামারীর ডিমলায় চার দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মাহমুদা আক্তারের (২০) ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে পরিবার। গত বুধবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। নিখোঁজ মাহমুদা আক্তার (২০) নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
তার বাবা জানান, মানসিক প্রতিবন্ধী মাহমুদা বাবা-মা, ভাত তরকারি এ সব কথা বলতে পারলেও নিজের নাম ও ঠিকানা বলতে পারেন না। গতকাল ডিমলা থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উচ্চতায় পাঁচ ফুট শ্যামলা রঙের মেয়েটির কেউ সন্ধান পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
মানসিক প্রতিবন্ধী নিখোঁজ মাহমুদার সন্ধান চায় পরিবার
নীলফামারীর ডিমলায় চার দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মাহমুদা আক্তারের (২০) ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছে পরিবার। গত বুধবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে...



