বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক (বাংলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানীর মা তহুরা বেগম তৃপ্তি বুধবার গভীর রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তহুরা বেগম তার বড় সন্তানের মালিবাগ চৌধুরী পাড়ার বাসায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, তিন ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি, উচ্চ ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। গত মার্চ মাস থেকে তিনি গুরুতরভাবে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। এ সময় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসা নেন।
রতœগর্ভা মা তহুরা বেগম তৃপ্তি যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য (সংরক্ষিত মহিলা) হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেন।
গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পরে গরীবপুর হাফিজিয়া মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমার জানাজায় অংশ নেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান খান, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, যশোর প্রেস ক্লাবের সহসভাপতি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নুর ইসলাম, সাংবাদিক নেতা সাইফুল ইসলাম সজল, এস এম ফরহাদ হোসেন, চৌগাছা প্রেস ক্লাবের সহসভাপতি রহিদুল ইসলাম খান, সম্পাদক এম এ রহিমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
বিভিন্ন সংগঠনের শোক
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন ও সদস্যসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন গভীর শোক এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক মুরসালিন নোমানীর মায়ের ইন্তেকাল
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক (বাংলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানীর মা তহুরা বেগম তৃপ্তি বুধবার গভীর রাতে ইন্তেকাল করেছেন।...



