নওগাঁর মহাদেবপুরে শিয়ালের কামড়ে তিন নারীসহ পাঁচ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনাপুর ও শিকারপুর গ্রামে। গুরুতর জখম তিন নারীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- উপজেলার সোনাপুর গ্রামের সামেনা বেগম (৪৮), রশিদুল (৩৫) ও শিকারপুর গ্রামের মর্জিনা (৪৯), নুরজাহান (৫৬) ও সাইদুল (৪০)।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই একটি শিয়াল সোনাপুর ও শিকারপুর গ্রামের লোকজনের ওপর আক্রমন করে। পরে আহত পাঁচ জনকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক ফজলুল হক নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন।