গাজীপুরের কালীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে রেক্সি বাবু রোজারিও (৪৩) নামে এক ব্যক্তিকে অপহরণের চার মাস পর গত শুক্রবার বস্তাবন্দী গলিত লাশ দড়িপাড়া গ্রামের রেললাইনের পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী মৃত লিও রোজারিওর ছেলে লিংকন জন রোজারিওকে (৩৮) গ্রেফতার করা হয়। নিহত রেক্সি কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের মুকুল রোজারিওর ছেলে।
নিহতের বাবা মুকুল রোজারিও জানান, গত ১০ জুলাই দুপুরে প্রতিবেশী লিংকন রেক্সি বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিকেলে ছেলের মোবাইল থেকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা রেক্সি বাবুকে অপহরণের কথা জানিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণন দাবি করে পরিবারের কাছে। এ সময় অপহরণকারীরা মুক্তিপণের টাকা গাজীপুর শালবনে নিয়ে যাওয়ার জন্য তারা জানায়। এ দিকে তার সন্ধান না পেয়ে ওইদিন রাতেই কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
৪ মাস পর বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার বন্ধু গ্রেফতার
গাজীপুরের কালীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে রেক্সি বাবু রোজারিও (৪৩) নামে এক ব্যক্তিকে অপহরণের চার মাস পর গত শুক্রবার বস্তাবন্দী গলিত লাশ দড়িপাড়া গ্রামের রেললাইনের...



